ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করা সম্ভব নয়। এমন তথ্যই প্রকাশ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
ইসরাইলি সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল ১২ এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনটি প্রণয়ন করেছে আইডিএফ সামরিক গোয়েন্দাবাহিনীর গবেষণা শাখা। এতে বলা হয়েছে, গাজ্জাবাসীর মধ্যে হামাসের “সত্যিকারের সমর্থন বহাল আছে।”
যুদ্ধের পর গাজ্জার জন্য কোনো বাস্তব পরিকল্পনা না থাকার বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, গাজ্জা তখন গভীর সঙ্কটপূর্ণ একটি এলাকায় পরিণত হবে।
সূত্র : টাইমস অব ইসরাইল











