সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করিম চরমোনাই পীরের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে আমির মুফতী সৈয়দ রেজাউল করিমের বাসায় দেখা করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ