ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ আজ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দলীয় জোট।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন বলে দলটির এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়।
নির্বাচনের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। রোববার এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে।
সেখানে সমাধান না পেলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেয়া হয় জোটের পক্ষ থেকে।











