জাতিসংঘের সাধারণ পরিষদ মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ১৫ মার্চকে ইসলামোফোবিয়া মোকাবেলায় আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করার একটি প্রস্তাব গৃহীত হয়েছে। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পক্ষ থেকে পাকিস্তান প্রস্তাবটি উত্থাপন করে।
২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডে দুটি মসজিদে এক খ্রিষ্টান সন্ত্রাসী গুলি করে ৫২ জন নিরহ মুসল্লিকে হত্যা করে। সে দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই দিবসটি ঘোষণা করা হয়।
জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম।
সূত্র : মিডল ইস্ট মনিটর










