spot_img
spot_imgspot_img

ইউক্রেন পরিস্থিতি: ইউরোপীয় নিরাপত্তা পরিষদে গভীর উদ্বেগ

জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্স রোজমেরি ডিকার্লো বলেছেন, সপ্তাহান্তে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। ইউক্রেনের অসংখ্য শহরে নিরবচ্ছিন্ন গোলাবর্ষণ এবং বোমাবর্ষণের বর্ণনা দিতে গিয়ে বলেন, সেখানে বেসামরিক মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, সেইসাথে বিশ্বাসযোগ্য প্রতিবেদন অনুসারে, জনবহুল এলাকাগুলোতে রাশিয়ানবাহিনী গুচ্ছ অস্ত্র ব্যবহার করছে।

ইউক্রেন পরিস্থিতি সপ্তাহান্তে আরো নাজুক হয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই)। ১৯৭৫ সালে সংস্থাটি গঠনের পর থেকে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে বলেছেও জানান তিনি।

রাশিয়ার আগ্রাসন ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যের মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন আন্ডার সেক্রেটারি-জেনারেল।

অর্গানাইজেশন ফর সিকিউরিটি কোঅপারেশন ফর ইউরোপ (ওএসসিই) ১৯৭৫ সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সম্মেলন থেকে জন্ম হয়। এটিতে বর্তমানে অংশগ্রহণকারী রাষ্ট্র রয়েছে ৫৭টি। এটি সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা এবং সুশাসনের মতো বিষয়গুলোতে আঞ্চলিক সংলাপ এবং আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ