spot_img

বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক সংলাপ চলছে

বাংলাদেশে সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের রাজনৈতিক সংলাপ চলছে।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের রাজনৈতিক সংলাপ শুরু হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দুইটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর ভার্চ্যুয়ালি স্থাপন করবেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ