spot_img

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস হলেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে এখন থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ৪ মাস সময় পার হলেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে, সেদিন থেকেই এই নিয়ম কার্যকর হবে।

বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জাহিদ মালেক জানান, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত আমরা টিকা দেওয়ার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছি। এই কার্যক্রমের মাধ্যমে ৩ কোটি ২৫ লাখ ডোজ দেওয়া হবে। এরমধ্যে দুই কোটি ডোজ দেওয়া হবে দ্বিতীয় ডোজ হিসেবে। বাকিটা প্রথম এবং বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, যাদের করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় ৪ মাস পার হয়েছে তারা এখন থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ