আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার (১৬ মার্চ) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষ সরকার। এ সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, হচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আসলাম সানী, সিআরপির নির্বাহী পরিচালক সোহরাব হোসেন প্রমুখ।










