spot_img

নতুন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।

বুধবার (১৬ মার্চ) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবাষির্কী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচনকালীন সময়ে অবশ্যই পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।

এ সময় খোন্দকার দেলোয়ার হোসেনের দুই ছেল খোন্দকার আকবর হোসেন বাবলু ও খোন্দকার আব্দুল হামিদ ডাবলুসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ