spot_img

‘হিজাবের বিরুদ্ধে ভারতের আদালতের রায় মুসলিম বিশ্বে নতুন সঙ্কট তৈরি করবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইনুছ আহমাদ বলেছেন, হিজাবের বিরুদ্ধে ভারতের কর্ণাটক আদালতের রায় মুসলিম বিশ্বে নতুন সঙ্কট তৈরি করবে। ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট যে রায় ঘোষণা করেছে তা ইসলামধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত। মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারত নিজেদের সর্বনাশা ধ্বংস ডেকে আনছে।

আজ বুধবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩১ মার্চ ঘোষিত মহাসমাবেশের প্রস্তুতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, হিজাবের বিরুদ্ধে রায়ের মধ্য দিয়ে বিচারপতিগণ নিজেদের অজ্ঞতা ও মুর্খতার পরিচয় দিয়েছেন। কেননা ইসলামে মুসলমান প্রাপ্ত বয়স্ক নারীদের জন্য হিজাব বা পর্দার বিধানকে ফরজ তথা অপরিহার্য হিসেবে ঘোষণা করেছে। ভারতের আদালত বলেছে- ‘মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়’। ভারতের আদালতের ইসলাম সম্পর্কে এ ধরণের বক্তব্য তাদের অজ্ঞতার পরিচায়ক। আল্লাহর বিধানের উপর রায় দেয়ার এখতিয়ার ভারত কেন বিশ্বের কোন আদালতই রাখে না। অবিলম্বে ভারতের আদতালতকে ইসলাম ধর্মের বিরুদ্ধে দেয়া রায় বাতিল করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিবাদ গড়ে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ