করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৩৩ জনের মৃত্যু এবং ৪৭ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে রাশিয়া। দেশটিতে একদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ১৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৯৫ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯১২ জন এবং মারা গেছেন ১৩ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ২২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৪১ জন এবং মারা গেছেন ৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫৬ লাখ ৮৬৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৪২ হাজার ৩৬০ জন।











