রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ছয়টা থেকে রবিবার (১৬ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ২৩৮০ পিস ইয়াবা, ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।










