spot_img

আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার : জিএম কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বঙ্গবাজার আর নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে সরকার জনগণের সঙ্গে মশকরা করছে‌। যদি নাশকতা হয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনীরই খতিয়ে দেখা উচিত।

রোববার (১৭ এপ্রিল) আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আমাদের কোথাও কোন নিরাপত্তা নেই। সরকার জনগণের নিরাপত্তার বিষয়টি চিন্তা না করে নিজেদের রক্ষা করার জন্য বেশি ব্যস্ত।

জনপ্রতিনিধিরা সর্বক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের কিছু দায়-দায়িত্ব থাকে সেগুলো পালনে জনপ্রতিনিধিরা সব জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, দুর্নীতির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বসবাস ও মার্কেটের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ কারণেই এসব দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ