spot_img
spot_imgspot_img

গরু চুরির মামলায় অবশেষে স্থায়ী জামিন পেলেন ছাত্রলীগ নেত্রী বাবলী

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান খোকন বিষয়টি জানিয়েছেন। এ দিন আসামি বাবলী আদালতে হাজিরা দেন।

২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৩ নভেম্বর বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ঢাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন।

বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তদন্ত শেষে গত ৬ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মুহাম্মাদ আশরাফুল ইসলাম আদালতে ছাত্রলীগ নেত্রী বাবলীসহ সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এ মামলার অন্য আসামিরা হলেন-মুহাম্মাদ হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, বাবলী আক্তার, মুহাম্মাদ সাইদুল ইসলাম, মুহাম্মাদ মোর্শেদ আলী। এছাড়া নাম ঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ