spot_img

জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জিএম কাদের

জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডকে নাশকতা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে বের করা উচিত।

রবিবার (১৬ এপ্রিল) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়ে জাপা চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নাশকতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য বলেও এসময় মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। দুর্নীতি ও অনিয়মে জনপ্রতিনিধিরা ডুবে থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ