spot_img

মির্জা ফখরুল মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন : হানিফ

মির্জা ফখরুল মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টায় নিজ বাসভবনে কুষ্টিয়া জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, তারেক রহমান কোনো রাজনীতিবিদ নয় যে রাজনীতি থেকে তাকে সরানোর জন্য মামলা দিতে হবে। তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। সে ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাস-দুর্নীতি করে গেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ