spot_img
spot_img

আফতাবনগর খেলার মাঠে বৃষ্টির জন্য নামাজ পড়ার ঘোষণা দিলেন শায়খ আহমদুল্লাহ

বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার নামাজের আহ্বান করেছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি বলেন,আগামীকাল সকাল ১০ টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।

আজ রোববার (১৬ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

তিনি লিখেন, গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টিপ্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি।

সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ