spot_img
spot_img

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে পুলিশে’ ভূমিকা পালন করে, তাহলে ইরান মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেবে।

ইরানের রাষ্ট্রিয় টেলিভিশনে তিনি এ কথা বলেন।

মোহসেন রেজাই বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালির পুলিশ হতে চান। এটা কি সত্যিই আপনার কাজ? আমেরিকার মতো একটি শক্তিশালী সেনাবাহিনীর কি এটাই কাজ?’

তিনি বলেন, ‘আপনাদের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবে যেতে পারে এবং এগুলো মার্কিন সেনাবাহিনীর জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করেছে। আমরা এগুলো ধ্বংস করে দিতে পারি।’

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ