spot_img
spot_img

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী আমেরিকা: ক্যারোলিন লেভিট

ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা সম্ভবত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, বৈঠকের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লেভিট সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা ‘খুব সম্ভবত’ পাকিস্তানের রাজধানীতেই হবে। তিনি বলেন, ‘সেই আলোচনা চলছে এবং আমরা একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ছয় সপ্তাহের যুদ্ধ শেষ করতে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের সমাধানের জন্য ইরানকে একটি বড় ধরনের সমঝোতার প্রস্তাব দেওয়া হচ্ছে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেন, ইরানের বিষয়ে তেলআবিব ও ওয়াশিংটনের লক্ষ্য অভিন্ন।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ