spot_img
spot_imgspot_img

ইউক্রেনে আর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই রাশিয়ার

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বলছে, ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের আর বড় ধরনের কোনো হামলার সক্ষমতা অবশিষ্ট নেই। এখন তারা যা করবে তা হবে স্রেফ আত্মরক্ষামূলক। গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, তবে মস্কো ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৫ মে) ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্ড্রি ইউসভ ইউক্রেনীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, রাশিয়া এখন আত্মরক্ষা করছে। পুরো রণক্ষেত্র বিবেচনায় নিলে বলা যায়, তাদের রসদ কমে গেছে এবং এ কারণে তারা বড় ধরনের কোনো আক্রমণ চালানোর সক্ষমতা হারিয়েছে।

অ্যান্ড্রি ইউসভ আরও বলেন, তারা এখন সবসময়ই আত্মরক্ষার জন্য প্রস্তুত। এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, এই বিষয়টিকে আমলে নিয়ে ইউক্রেনীয় বাহিনী কখন ইউক্রেনের দখল হয়ে যাওয়া অঞ্চল থেকে দখলদার হটানোর প্রস্তুতি শুরু করে।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে রাশিয়ার সেনাদের অন্তত ১০টি অবস্থান থেকে তাড়িয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মেইলার যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তার নিজস্ব চ্যানেলে এই দাবি করেছেন। তবে রাশিয়ার তরফ থেকে এর বিপরীতে কোনো মন্তব্য আসেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ