spot_img
spot_img

উত্তেজনার মধ্যেই বাইডেন-পুতিন বৈঠক আজ

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৈঠকে বসছেন।

বুধবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন সময় দুই নেতা বৈঠকে বসছেন যখন উভয় দেশই বলছে, তাদের মধ্যকার সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে।

এ ব্যাপারে মার্কিন গণমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, জেনেভায় এই শীর্ষ বৈঠক হবে চলতি বছরে বৈশ্বিক ভূরাজনৈতিক মঞ্চের সবচেয়ে বড় ঘটনা। প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে এটি বাইডেনের প্রথম বৈঠক। যদিও বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্ক টালমাটাল অবস্থায় রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ