প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন, কোনভাবেই ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেয়া হবে না। কোনো কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা হলো সহায়ক শক্তি। কোন ভুল ত্রুটি হলে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।
বুধবার (১৬ জুন) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনরত ব্যক্তিদের উৎসাহ দিতে তার এ সফর উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটে কোনো অনিয়ম হলে প্রার্থীদের আইনি সহায়তার ব্যবস্থা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইএম কামরুজ্জামান, রিটার্নিং অফিসার দুলাল তালুকদার।











