spot_img

লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

দেশে কোভিড-১৯ পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় সংক্রমণ প্রতিরোধে চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী আজ বুধবার (১৬ জুন) মধ্যরাতেই শেষ হচ্ছে লকডাউন। তার আগেই বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত এল।

বিধিনিষেধ বাড়ায় পূর্বের মতো সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।

খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি ও সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ