spot_img

দুর্নীতির মাধ্যমে বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না: দুদক সচিব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মুহাম্মাদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, দুর্নীতির মাধ্যমে বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না।

বুধবার (১৬ জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত এক অনুষ্ঠানে দুদক সচিব এ কথা বলেন।

তিনি বলেন, অনেক মানুষ দুর্নীতি করেন, কিন্তু চাকরি শেষে হজ করে এসে তাবলীগ করে মনে করেন যে, আমি যা কিছু করেছি সবকিছু শুদ্ধ হয়ে গেছে। আল্লাহতালার হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু দুর্নীতির মাধ্যমে বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শুদ্ধাচার মুখে নয়, জীবনচর্চায় এর প্রতিফলন থাকতে হবে। আজকাল বাবা-মায়ের কারণে সন্তানরা দুর্নীতিগ্রস্ত হ‌য়ে যা‌চ্ছে। আয়ের সাথে সঙ্গতিবিহীন বিলাসী জীবন সন্তানদের ধ্বংসের পথ উন্মুক্ত করছে। এ সন্তান যদি সিভিল সার্ভিসে আসে, তাহলে সে সীমিত বেতনে সন্তুষ্ট থাকবে না, দুর্নীতির পথে পা বাড়াবে। সুতরাং পরিবারে মিতব্যয়ী জীবনের চর্চা করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ