spot_img

সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে : টুকু

আওয়ামী দুঃশাসনের ভয়ংকর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশংকায় সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।

তিনি বলেন, স্পষ্টভাবে বলতে চাই সরকার এই মুহূর্তে পদত্যাগ না করলে মিটিং-মিছিল-স্লোগান প্রতিরোধে অগ্নিগর্ভ হয়ে উঠবে বাংলাদেশ।

শুক্রবার (১৬ জুন) দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল বিভাগ আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন ‍টুকু।

টুকু বলেন, আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম-খুন করছে বলে অভিযোগ করেন যুবদল সভাপতি।

তিনি বলেন, সরকার আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে। দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রেখে নিজেদের ক্ষমতাকে অক্ষুন্ন রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করে রাখছে।

টুকু বলেন, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, মানুষের ভোটাধিকার নাই এভাবে একটি দেশ চলতে পারে না। এজন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মানুষ দলে দলে সে সমাবেশে যোগ দেবেন। জনগণের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, মানবাধিকার সম্পাদক এড. জহুরুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম টিটু,কামরুজ্জামান নান্নু, মিজানুর রহমান সুমন সহ বরিশাল বিভাগের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ