spot_img

সেন্টমার্টিন ইস্যুতে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকছে। যুদ্ধ কবলিত মিয়ানমারের জান্তা সেনারাও বাংলাদেশের অভ্যন্তরে প্রায়ই ঢুকে পড়ছে। অথচ আওয়ামী লীগ সরকার জান্তা সেনাদের আগ্রাসী ভূমিকায় নির্বিকার রয়েছে।

রোববার (১৬ জুন) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সেন্টমার্টিন প্রায় অবরুদ্ধ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না। সেন্টমার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।’

সরকারকে টিকিয়ে রাখতে আজিজ-বেনজীরের মতো দুর্নীতিবাজদের ব্যবহার করে বাহিনীগুলোর সম্মান-গৌরব আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ