spot_img

দুইটি গরু ও একটি খাসি কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া

গত কয়েক বছরের ন্যায় এবার ঈদেও বাসভবনে একটি গরু ও একটি খাসি কোরবানি দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও তার কার্যালয়ে একটি গরু কোরবানি দেওয়া হবে।

সোমবার (১৭ জুন) ঈদুল আজহার দিন সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ফিরোজায় এই দুই পশুর কোরবানি হবে। এ ছাড়া, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি গরু কোরবানি করা হবে।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম এবারও একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের নামে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একটি গরু কোরবানি দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ