spot_img

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন দূতাবাস : ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ইরানের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেলআবিবে আমেরিকান দূতাবাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে মাইক হাকাবি জানিয়েছেন, তেলআবিবে দূতাবাস ভবনটির আশেপাশে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি। এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে। এখনো সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ