spot_img
spot_img

লেবাননে ইসরাইলের কোনো হামলাই গ্রহণযোগ্য হবে না: আরাগচি

এখন থেকে লেবাননের ওপর ইসরাইলের কোনো হামলাই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্ব অব্যাহত থাকা সমঝোতা স্মারকের লঙ্ঘন। সেইসঙ্গে ইরান ও লেবাননের যুদ্ধের অবসান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আরাগচি বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্ব অব্যাহত থাকলে তেহরান তা আমেরিকার সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ)-এর লঙ্ঘন হিসেবে দেখবে।

এদিকে, আমেরিকা-ইরান শান্তিচুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরাইলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরাইলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার (২২০ বর্গমাইল) এলাকায় ইসরাইলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ