spot_img

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে তালেবান

আফগানিস্তানে সম্ভাব্য তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে সংগঠনটির মুখপাত্র সুহাইল শাহীন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রির বক্তব্যকে স্বাগত জানিয়ে তালেবান মুখপাত্র বলেন, তালেবান বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক চায়।

সুহাইল শাহীন বলেন, তালেবান আফগানিস্তানের ভূখণ্ড কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। অন্য দেশকেও আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে না।

উল্লেখ্য; গত মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান আবার ক্ষমতায় গেলে যুক্তরাজ্য তাদের সঙ্গে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অবশ্য এও বলেছেন, যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে এ সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ