spot_img

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে কানেক্টিভি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৈঠকে ঢাকা নয়া দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার জন্য অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন জয়শঙ্কর।

বৃহস্পতিবার (১৫ জুলাই) তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাসখন্দ সংযোগ সম্মেলনের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাত করতে পেরে আমি খুশি। আমাদের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার জন্য এটি একটি ভালো সুযোগ।

তাসখন্দে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বুধবার (১৪ জুলাই) সকালে দেশটির উদ্দেশ্যে রওনা হন ড. মোমেন। এ সফরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের সঙ্গে বৈঠক করবেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ