spot_img
spot_img

গাজ্জায় হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে ইসরাইল

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় গাজ্জা উপত্যকার হাসপাতালগুলোতে নতুন করে ৪ শহীদ ও ১৯ আহতকে নেওয়া হয়েছে। এতে আগ্রাসন শুরুর পর থেকে গাজ্জায় দখলদার ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দখলদার ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৯৮ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪২১ জন শহীদ এবং ৪ হাজার ৯৮৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে ৮৩৪ শহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র : সাফা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ