spot_img
spot_img

মুহাম্মাদ বিন সালমানের সাথে বাইডেনের বৈঠক অনুষ্ঠিত

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সাথে বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার জেদ্দার আস-সালাম প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্য সফরের শেষ পর্যায়ে বাইডেন এখন সৌদি আরব রয়েছেন।

বাইডেন গতকাল ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল থেকে সরারসি ফ্লাইটে জেদ্দা আসেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই সরাসরি ইসরাইল থেকে সৌদি আরব সফর।

মুহাম্মাদ বিন সালমানের সাথে বৈঠকের আগে আস-সালাম প্রাসাদে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথেও বৈঠক করেন বাইডেন।

পরে শুক্রবার জেদ্দা হোটেলে বক্তৃতায় বাইডেন বলেন, তিনি বাদশাহ সালমান আবদুল আজিজ ও ক্রাউন যুবরাজ মুহাম্মাদ বিন সালমানেরস সাথে ‘গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে আলোচনা করেছেন। তিনি ইয়েমেনে ‘স্থিতিশীলকরণে’ সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ