spot_img
spot_img

কাশ্মীরে সহকর্মীকে গুলি করে আত্মহত্যা করলো ভারতীয় সেনা সদস্য!

ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক সেনা সদস্য তার সহকর্মীকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছে বলে বলা হচ্ছে।

শুক্রবার (১৫ জুলাই) এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সরকারি সূত্র।

সরকারি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুরানকোট এলাকায় রোড ওপেনিং পার্টি (আরওপি) অনুশীলনের সময় নায়েক ইমতিয়াজ আহমেদের সঙ্গে সিপাহী ইবরারের ঝগড়া হয়। পরে ক্ষোভের বশবর্তী হয়ে ইমতিয়াজ তার সার্ভিস অস্ত্র থেকে ইবরারের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইবরার। এছাড়া এ ঘটনায় আরও দুই সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে। পরে, ইমতিয়াজ নিজের উপর গুলি চালায় এবং হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ