সৌদি আরবে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির হাজ্বী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে চলতি মৌসুমে মোট ২০ বাংলাদেশির মৃত্যু হলো।
শনিবার (১৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত হজ্ব বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম ফারজিন সুলতানা (৪০)। তিনি মারা গেছেন গত ১৪ জুলাই, মক্কায়। তিনি ঢাকা জেলার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর BW0389830।
এখন পর্যন্ত মারা যাওয়া ২০ জন হজ্বযাত্রীর মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন, মদিনায় ৩ জন ও জেদ্দায় ১ জন।











