পাবজি, ফ্রি ফায়ারসহ সব ধরনের ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকির মতো সব ধরনের অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।











