spot_img

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু, শনাক্ত ১২৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন।

মঙ্গলবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মাঝে সারাদেশে আরও ১২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মাঝে ১০৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ২০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ