spot_img

সিআইডি প্রধান হলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া

অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। তিনি ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। মোহাম্মদ আলী মিয়া এর আগে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব সামলেছেন।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান। গত বছরের ৩১ জুলাই অবসরের বয়সসীমা শেষ হওয়ার সরকার তাকে এক বছরের জন্য আবার নিয়োগ দেয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী মিয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি ১৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ