spot_img
spot_img

পাকিস্তানে আবারো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে শাহবাজ সরকার; নারাজ জোট সঙ্গীরা

পাকিস্তানে জ্বালানি তেলের দাম আবারো বৃদ্ধি করেছে শাহবাজ শরীফের সরকার। দাম বৃদ্ধির পর প্রতি লিটার পেট্রোলের দাম এখন ২৩৩ রুপি ৯১ পয়সা এবং প্রতি লিটার ডিজেল ২৪৪ রুপি ৪৪ পয়সা।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সরকারের জোট সঙ্গীরা। শাহবাজ শরীফ জোট সরকারের অন্যতম শরীক দল মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও পাকিস্তানে বৃদ্ধির সিদ্ধান্ত বোধগম্য নয়।

তারা আরো বলছে, দেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে সরকারের আরও ভালো কৌশল গ্রহণ করা উচিত। একই সাথে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

সূত্র : এআরওয়াই নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ