spot_img
spot_img

নরসিংদী রেলস্টেশনে অশ্লীল পোশাক পরিহিতাদের বাধা দেয়া মার্জিয়ার জামিন মঞ্জুর

নরসিংদী রেলস্টেশনে অশ্লীল পোশাক পরিহিতাদের বাধা দেয়ার ঘটনায় আটককৃত শিলা আক্তার মার্জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিরিন আক্তার।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মো. শোয়েব মুহিত। অন্যদিকে আসামি শিলা আক্তার মারজিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ