spot_img

জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ

সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানায়।

ডিএমপি থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগ পর্যন্ত তিনি ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

তিনি ২০০৯ সালের র‌্যাব-২ এর সহঅধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ