spot_img
spot_img

শপথ নিলেন আরও চার উপদেষ্টা

অন্তবর্তী সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন— ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মাদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মাদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল।

গত আট অগাস্ট প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন। এই চার জন যুক্ত হওয়ায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

সূত্র: বিবিসি বাংলা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ