আফগানদের বর্তমান জাতীয় ঐক্যের কোনো ঐতিহাসিক তুলনা নেই বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত, জাতি ও গোত্রবিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরি।
তিনি বলেন, আফগানদের মাঝে বর্তমানে যে মাত্রার জাতীয় ঐক্য রয়েছে, দেশের ইতিহাসে এর কোনো তুলনা নেই। ক্ষমার একটি ডিক্রির মাধ্যমে জাতিগত, আঞ্চলিক ও ভাষাগত বিভাজন কার্যকরভাবে দূর করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ২৪ আসাদ উদযাপন উপলক্ষে লয়া জিরগা হলে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি স্বাধীনতার দাবী জানাতে থাকা বিদেশে অবস্থানরত আফগানদের উদ্দেশ্যে বলেন, যারা এখন আফগানিস্তানের স্বাধীনতা চায়ছেন, বিদেশি দখলদারিত্বের দুই দশকের সময় তারা কোথায় ছিলেন?
এছাড়াও বলেন, তারা যদি নিরাপত্তা ও ইসলামি শাসনব্যবস্থা চান, তবে দুটিই ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে আমেরিকা ও তার সামরিক জোট শক্তির চূড়ান্ত পরাজয়কে ২০২২ সাল থেকে ফাতাহ বা বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
আফগান সৌরবর্ষ অনুসারে দিনটি ছিলো আসাদ মাসের ২৪ তারিখ। তাই দিনটিকে তারা ২৪ আসাদ দিবস নামেও আখ্যায়িত করে থাকে।
সূত্র: হুররিয়াত রেডিও










