চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মা-বোন ও দশ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হলে শিশুটি মারা গেছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। তবে হাজীগঞ্জ উপজেলায় এমন কোনও ঘটনা ঘটেনি।
শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার সভাপতি বাবু রুহিদাস বণিক এ বিষয়টিকে গুজব বলে ব্যাখ্যা দিয়েছেন।
হাজীগঞ্জ উপজেলার হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন বলেন, হাজীগঞ্জ উপজেলার কোথাও হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারে ধর্ষণের ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, হাজীগঞ্জে বুধবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর বিভিন্ন গুজব রটছে। এটিও গুজব। ধর্ষণের বিষয়ে কোনও মামলা বা অভিযোগ নিয়েও কেউ আসেনি।











