spot_img

আমরা মুসলমানরা পবিত্র কুরআন হৃদয়ে ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পবিত্র কুরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কুরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত খুব শিগগিরই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ