spot_img

ইমরান খান সুস্থ আছেন : ব্যারিস্টার গওহার

পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন। তিনি আজ এক ঘণ্টা ব্যায়াম করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানান তিনি।

ব্যারিস্টার গওহার বলেন, আজ বিকাল ৪টায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে খান সাহেবের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা দেখা করেছে। আমাকে কিছুক্ষণ পূর্বে বলা হয়েছে যে, খান সাহেব সুস্থ আছেন এবং তিনি আজ এক ঘণ্টা ব্যায়াম করেছেন, আলহামদুলিল্লাহ।

ব্যারিস্টার গওহার আরও বলেন, আমি পিটিআই-এর সকল কর্মী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞ, যারা খান সাহেবের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন।

সূত্র: ডন নিউজ উর্দু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ