spot_img
spot_imgspot_img

চাকসুতে বিজয়ী সাদিক কায়েমের ছোট ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এদিকে চাকসু নির্বাচনে ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। আর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। এবারে নির্বাচনে ২৬টি পদের মধ্যে শিবির জিতেছে ২৪টিতে। বাকি সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ