spot_img
spot_img

বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত তন্ময় সখীপুর পি এম পাইলট মডেল গভঃ স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম স্কুলছাত্র তন্ময়ের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনার সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচাবাঁশে পতাকা টানাতে গিয়ে বাসার ৫ তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ