spot_img
spot_img

ঢাকার পার্শ্ববর্তী শহরগুলোতে স্যাটেলাইট সিটি প্রতিষ্ঠা জরুরি : তাপস

ঢাকা শহরকে টেকসই শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর অস্তিত্ব রক্ষায় পার্শ্ববর্তী শহরগুলোতে স্যাটেলাইট সিটি প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৬ নভেম্বর) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকাডেমিক কাউন্সিল ভবনে ‘লোকালাইজিং এসডিজি’স ফর বেটার সিটি লিভিং’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং নাগরিক ঢাকা যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নতুন পরিকল্পনা নিয়েছেন, গ্রাম হবে শহর। ঢাকাকে বাঁচাতে হলে, সেই পরিকল্পনার আওতায় আমাদের স্যাটেলাইট সিটিজ লাগবেই। আশেপাশের শহরগুলোকে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। শুধু ঢাকা নয় পার্শ্ববর্তী শহরগুলোকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে না পারলে ঢাকামুখী অভিবাসন চলতেই থাকবে।

তিনি বলেন, প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার মানুষ ঢাকায় বসবাস করতে আসেন। কিন্তু পৃথিবীর অন্যান্য শহরের মতো আমরা চাই, মানুষ যেন ঢাকায় কমিউট করে ও কাজ করে চলে যায়। সেজন্য স্যাটেলাইট শহর প্রতিষ্ঠা জরুরি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ