spot_img
spot_img

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই সময় বিতরণ করা মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে তা বেড়ে হয় ১৭ দশমিক ৮৩ শতাংশ। আর ২০২৫ সালে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়ায় ২৯ দশমিক ৯২ শতাংশে।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

খেলাপি ঋণ আদায়ে সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ